About Us
আমাদের সম্পর্কে
ওয়াদাহ শপ একটি ইসলামী লাইফস্টাইল ও জ্ঞানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, জ্ঞান ও সুগন্ধির মাধ্যমে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় এবং জীবন সুন্নাহের আলোয় উদ্ভাসিত হয়।
“সুন্নাহের পথে জীবনের সাথে” — এই মূলমন্ত্র নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। ওয়াদাহ শপে আপনি পাবেন উচ্চমানসম্পন্ন ইসলামী বই, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণামূলক গ্রন্থ, কুরআন-হাদিস বিষয়ক সংকলন, ফিকহ, আখলাক, আন্তর্জাতিক রাজনীতি, ইসলামী ইতিহাসসহ বিভিন্ন ধরনের নির্বাচিত বই। পাশাপাশি রয়েছে প্রিমিয়াম সুগন্ধি সামগ্রী, যা আপনার দৈনন্দিন ইবাদত ও জীবনযাত্রাকে আরও সুন্দর ও পবিত্র করে তুলবে।
আমরা চাই প্রতিটি মুসলিম পরিবার যেন সহজেই উন্নতমানের ইসলামী জ্ঞান ও পণ্যের নাগাল পায়। শুধু বই বিক্রি নয়, আমরা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। আমাদের নির্বাচিত প্রতিটি বই সতর্কতার সাথে বেছে নেওয়া হয়, যাতে পাঠক প্রকৃত জ্ঞান ও অনুপ্রেরণা লাভ করতে পারেন।
ইসলামী বই
বিখ্যাত লেখকদের থেকে নির্বাচিত বইয়ের সংগ্রহ, যার মধ্যে রয়েছে কুরআন,হাদিস, ফিক্বহ এবং ইসলামী ইতিহাস।
আতর ও পারফিউম
প্রিমিয়াম সুগন্ধির এক অনন্য সংগ্রহ, যেখানে রয়েছে আতর, উন্নতমানের পারফিউম এবং দীর্ঘস্থায়ী সুবাসের বিশ্বস্ত সমাহার
গুণগত পণ্য
উচ্চমানসম্পন্ন পণ্যের একটি সুচিন্তিত সংগ্রহ, যা মান, নির্ভরযোগ্যতা এবং ব্যবহারকারীর সন্তুষ্টিকে কেন্দ্র করে নির্বাচন করা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
আপনারা কী ধরনের বই বিক্রি করেন?
আমাদের সংগ্রহে বিভিন্ন বিষয়ের বই রয়েছে, যেমন:
ধর্মীয় গ্রন্থ: আল-কুরআন এবং আল-হাদিস।
জ্ঞান ও দিকনির্দেশনা: ফিক্বহ (মাসআলা-মাসায়েল), দাওয়াহ এবং আখলাক।
ইতিহাস ও সাহিত্য: ইসলামি ইতিহাস, অনুবাদ উপন্যাস এবং জীবনী।
আত্মউন্নয়ন: আত্মশুদ্ধি, অনুপ্রেরণা এবং সমকালীন বিশ্ব নিয়ে আলোচনা।
শিক্ষামূলক: আরবি ভাষা শিক্ষা (নাহু-সরফ), অভিধান এবং আন্তর্জাতিক রাজনীতি।
আপনাদের এখানে কি আতর পাওয়া যায়?
হ্যাঁ, আমাদের এখানে সুন্নাহ ভিত্তিক উন্নতমানের সুগন্ধি বা আতরের বিশেষ সংগ্রহ রয়েছে
আমি কীভাবে অর্ডার করতে পারি?
আমাদের ওয়েবসাইট wadahshop.com-এ গিয়ে আপনার পছন্দের পণ্যটি কার্টে (Cart) যোগ করুন। এরপর চেকআউট পেজে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি সম্পন্ন করুন।
আমার অর্ডারটি কোথায় আছে তা কীভাবে জানব?
অর্ডার করার পর আপনি ওয়েবসাইটের ‘অর্ডার ট্র্যাক করুন’ (Order Track) অপশনে গিয়ে আপনার অর্ডার আইডি দিয়ে সহজেই সেটির বর্তমান অবস্থা জানতে পারবেন।
ক্যাশ অন ডেলিভারি (COD) আছে কি?
হ্যাঁ, Wadah Shop সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রদান করে।
পণ্যের গুণগত মান কেমন?
সব বই এবং আতর যাচাই করে সরবরাহ করা হয়। প্রোডাক্টের কোয়ালিটি এবং অরিজিনালিটি নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়।
কাস্টমার সাপোর্ট কিভাবে যোগাযোগ করবো?
আপনি ফোন নম্বর বা ইমেইলের মাধ্যমে কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন। সাধারণত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাপোর্ট পাওয়া যায়।
ডেলিভারি পেতে কতদিন সময় লাগে?
আমরা দ্রুত ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করি। সাধারণত ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি পার্টনারদের মাধ্যমে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়া হয়।